দেশে ফেরার পর বঙ্গবন্ধুর প্রথম ভাষণে ছিল স্বাধীন বাংলাদেশের রূপরেখা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরার পর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দশ লাখ মানুষের সামনে ভাষণ দেন। মাত্র ১৭ মিনিটের ভাষণে সদ্য জন্ম নেয়া বাংলাদেশের পুরো ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেছিল বঙ্গবন্ধু। এই ভাষণে ছিল রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের কাঠামো কী হবে, বাংলাদেশ কীভাবে চলবে, এসবকিছুরই স্পষ্ট দিক নির্দেশনা।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দাড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাক দেন তার থেকে ৩০৩ দিন পর একই জায়গায় আবার স্বাধীন দেশের জন্য বঙ্গবন্ধুর দিক নির্দেশনা দেন।

রেসকোর্স মাঠে তার আসার কথা শুনে সাড়ে সাত কোটি বাঙ্গালী অপেক্ষায় ছিলেন। শ্লোগানে মুখরিত ছিল চারদিক। নেতা কী বলেন, শুনবেন। ২৫ মার্চ বন্দি হওয়ার পর বাঙ্গালী প্রথমবারের মতো কাছে পেল এ মহান নেতাকে।

চারদিক যখন শ্লোগানে মুখরিত ঠিক তখনই আপন ভঙিমায় মঞ্চে উঠছিল বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশে কথা বলা তার জীবনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই জন্য তার আবেগের বিষ্ফোরণ। চোখের জলে নিজে ভেসে ভাসান জনতাকেও।

যাদের প্রাণের ও ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, তাদের প্রতি জানান কৃতজ্ঞতা। স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি না বাংলার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা না যায়। তাই নেতা নয় ভাই বলে তুলে ধরেন নিজের অনুরোধ।

সদ্য স্বাধীন হওয়া দেশ থেকে ভারতের সৈন্য তুলে নিতে আহ্বান করেন দ্ব্যর্থহীনভাবে। যুদ্ধাপরাধীদের গণবিরোধী ভূমিকার জন্যে সর্তকবাণী উচ্চারণ করেন শেখ মুজিব।

পাকিস্তানীদের ফাঁসির মঞ্চ থেকে ফিরে,দেশ গড়তে সবাইকে একযোগে নিষ্ঠার সাথে কাজ করা আহ্বান জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর