পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

পাবনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

আজ রবিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র পক্ষ থেকে সকালে প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঅঞ্জলি প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মী’রা।

এসময উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, যুগ্মসাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী,সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর