মানবতার স্পর্শে দূর হউক অন্ধকার আত্মমানবতার সেবায় সামাজিক উন্নয়নে সেফ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের জেলা পাড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাছিন জামানের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। এসএ টিভি মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা বার্তার সম্পাদক সাংবাদিক রুপক আইস, সাংবাদিক লিটন ঘোষ জয়,জাতীয় ইমাম ও মুয়াজ্জিন কল্যান সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন,মানবাধিকার কর্মী এ্যাড.হাবিবুর রহমান লাবু,মীর্জা মিজানুর রহমান নওরোজ,মিরাজ আহমেদসহ সংগনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় করে আসছে। সম্প্রতি মাগুরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
বার্তাবাজার/পি