সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্র জানায়, ফজলুর রহমানের পরিবারের অন্য সদস্যরাও করোনা পজেটিভ হওয়ায় গত ২ জানুয়ারি সকালে তিনি কোভিড-১৯ টেস্ট করাতে হাসপাতালে যান। হাসপাতালের পার্কিং লটেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় ৯১১-তে কল দিলে দ্রুত অ্যাম্বুলেন্স এসে তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। পরে করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। অ্যান্টিবডি ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রাতেই তিনি বাসায় ফেরেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।
‘সাপ্তাহিক ঠিকানা’র পক্ষ থেকেও পত্রিকাটির প্রধান সম্পাদকের আশু রোগমুক্তি কামনা করে স্বদেশ ও প্রবাসের সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া কামনা করা হয়েছে
বার্তাবাজার/পি