কামরাঙ্গীরচরে শিশু হত্যার ঘটনায় গ্রেফতার-৬

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় এক শিশুকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুরিশ।

শনিবার (৯ জানুয়ারি) ভোর ৫টায় কামরাঙ্গীরচর থানার ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তফা আনোয়ার জানান, ভিকটিম লালগুদাম তারা মসজিদ সংলগ্ন ফজলুল হকের কার্টুনের কারখানায় শ্রমিকের কাজ করত। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টায় কামরাঙ্গীরচর থানার করিমাবাদ সরকার বাড়ী এলাকায় গ্রেফতারকৃতদের সাথে ভিকটিমের গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা শেষে ভিকটিম ইব্রাহিমনগর বালুর মাঠ বরিশাইল্যা গলিতে গেলে গ্রেফতারকৃতরা পুনরায় ভিকটিমের সাথে বাকবিতণ্ডা শুরু করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃতরা ভিকটিমকে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হয়। জনৈক ভ্যান চালক ভিকটিমকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। এ সংক্রান্তে ভিকটিমের নানার অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়।

শনিবার (৯ ডিসেম্বর) গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর