চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর কালিয়াইশ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া স্কুলছাত্রের নাম মোহাম্মদ সাজ্জাদ জিসান (১৬)।
জিসান উত্তর কালিয়াইশ নিবাসী আবদুল বারী সওদাগরের বাড়ির মরহুম মনসুর আলীর ছেলে। জিসান উত্তর সাতকানিয়া আলি আহমেদ প্রানহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
তার বন্ধু এইচ. আর. ফারাবি ইশমাম বার্তা বাজারকে জানান, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য সে বিদ্যুতের সংযোগ দিতে গিয়েছিল। তখন জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার পর জিসানকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বার্তাবাজার/এ.আর