নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (৯ জানুয়ারি) বিকালে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে ভাস্কর্যের ভিত্তি নির্মাণের কাজ শুরু হলে তাতে বাঁধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
বিশ্ববিদ্যালয় থেকে নিষেধ করে দেওয়ার পরেও সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন একইদিন (শনিবার) সংবাদ সম্মেলন করে ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেয়।
১০ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘অবিনশ্বর বঙ্গবন্ধু’ নামে এই ভাস্কর্য সাথপিত হচ্ছিল দাবি করে আল মামুন জানান, আমরা উপাচার্যের সাথে বসে কথা বলেছি। আমাদের বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনই খুব শিগগির একটি ভাস্কর্য নির্মাণ করবেন। আমাদেরকে ভাস্কর্য নির্মাণ করতে নিষেধ করে দেন।
ভাস্কর্য স্থাপনে বা৬ধার ব্যাপারে তিনি জানান, আমাদের বাধা দিয়েছে। উনারা বলেছেন, অনুমতি ছাড়া এটা করা যাবে না। পরে প্রক্টর এসে আমাদেরকে উপাচার্যের কাছে নিয়ে যান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান, জাতির জনকের ভাস্কর্য বানাবে এটা ভালো উদ্যোগ। ওদের চিন্তাধারাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অনুমতি ছাড়া, কোনো ধরনের পরিকল্পনা ছাড়া বিষয়টি সুন্দর হবে না। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিকল্পনামাফিক কাজটি করা উচিত- তাদেরকে আমরা এই বিষয়টি বুঝিয়েছি।
বার্তাবাজার/এসজে