স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক ফরিদপুর’ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে ভাটিলক্ষীপুর বেরিবাঁধ সুইচগেট রোড বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুভ সূচনা শুরু হয়। এরপরে কোমলমতি শিশু শিক্ষার্থীরা ১০ টি আইন, শপথ বাক্য পাঠ, যুক্তিবিদ্যাসহ কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন উপহার দেয়।
মানবিক ফরিদপুর সংগঠনের সভাপতি নিলুফার ইয়াসমিন রুবির সভাপতিত্বে এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদানকারী হাজেরা বেগম, বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার ছড়াকার ও ঢাকা ইউরেকা স্কুলের প্রতিষ্ঠাতা নূরুজ্জামান ফিরোজ, ফরিদপুর উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক রাবেয়া বৃষ্টি, মানবিক ফরিদপুর এর সাধারণ সম্পাদক ডাঃ নিলয় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হোসেন মিলন, অর্থ সম্পাদক আজিজুর রহমান, কবি শফিকুল ইসলাম, টেপাখোলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. রুবেল হাসান দুলাল, রাজবাড়ী জেলার কালুখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শোভা রানী বিশ্বাসসহ অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
বার্তাবাজার/এ.আর