বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মিজান মালিক। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার শনিবার (৯ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।
সভাপতি হিসেবে মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট।
আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ১৩৭ ভোটে পাশ করেছেন নিত্য গোপাল তুতু। ১৪৫ ভোটে যুগ্ম সম্পাদক হয়েছেন হাসান উজ জামান। সর্বোচ্চ ১৭৭ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পয়াদক হয়েছেন রুদ্র মিজান।
অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৮১ জন ভোটারের মাঝে ভোট প্রয়োগ করেন ২৭০ জন। এদের মাঝে বাতিল হয়ে যায় ৭ জনের ভোট।
বার্তাবাজার/এসজে