দিনাজপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক কাউন্সিলর প্রার্থীকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন উটপাখি মার্কা নিয়ে দিনাজপুর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
দিনাজপুর জেলা প্রশাসকের সহকারি কমিশনার মো. এমদাদুল হক শরীফ ও সহকারি কমিশনার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর নেতৃত্বে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আচরণ বিধিমালা লঙ্ঘন করার দায়ে ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার মো. এমদাদুল হক শরীফ বার্তা বাজারকে জানান, দিনাজপুর পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে আলোকসজ্জা করে পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর ১৬ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে একজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীকে ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
বার্তাবাজার/এ.আর