পাহাড়ে সন্ত্রাসীদের সংঘর্ষ, ৭০০ রাউন্ড গুলি বিনিময়

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক সংগঠন জেএসএস-এর সন্তু লারমা ও এমএন লারমা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত বাঘাইছড়ি পৌরসদরের তালুকদারপাড়া এলাকায় টানা ২ ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে গুলি বিনিময় হয় ৭০০ রাউন্ডের মত।

স্থানীয় লোকজন জানান, উপজেলার ঈমাম পাড়া জামে মসজিদ, নুর টাওয়ার ও আব্দুর শুক্কুর মিয়া কমিশনারের বাসায়ও তখন গুলি লাগে। আতঙ্কিত হয়ে লোকজন ছুটাছুটি শুরু করে। তখনই ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ যৌথভাবে তৎপরতা শুরু করে।

পাহাড়িদের এই গোলাগুলির বিষয়ে বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, তারা নিয়মিত গোলাগুলি চালিয়ে যাচ্ছে। এটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু বাঙালি পাড়ায় এসে এসব করাতো মেনে নেওয়া যায়না। শীঘ্রই এই এলাকায় সেনা ক্যাম্প স্থাপন করা দরকার।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানান, গোলাগুলির অনেক শন্দ আমরা শুনতে পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর