কিশোরদের পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির হনুমান

গাইবান্ধায় বেধরক পিটুনীতে মারা গেলো বিরল প্রজাতির একটি হনুমান। গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আগন্তুক বিরল প্রজাতি একটি হনুমান ওই এলাকার বিভিন্ন গাছে বিচরন করছিলো। শিশু কিশোরদের ধাওয়ায় হনুমানটি বিভিন্ন স্থান পরিবর্তন করতে থাকে। এসময় গ্রামের শিশু কিশোরদের পিটুনীতে মারাত্বক আহত হয় হনুমানটি। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি আগন্তুক বিরল প্রজাতির হনুমানটিকে।

এর আগে শুক্রবার হনুমানটিকে পাশ্ববর্তী খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার এলাকায় দেখতে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে পাশ্ববর্তী সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি পন্যবাহী ট্রাকে এ জেলায় এসেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর