সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আব্দুল কাদের মোল্লা খুন হওয়ার আশঙ্কা করছেন। তাই তিনি নিজের কবরের জন্য স্থান নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন।
শুক্রবার নির্বাচনী প্রচারকালে পৌর এলাকার হক মার্কেটের সামনে এক পথসভায় তিনি এই কথা বলেন।
কাদের বলেন, চারদিকে বারুদের গন্ধ। অস্ত্র তাক করে রেখেছে। আমাকে মেরে ফেলতে পারে। আমাকে মেরে ফেললে আপনারা জানাজা পড়ে মাটি দিয়ে আসবেন। আমি কবরের জায়গা দেখিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমার অনুভূতিতে আঘাত করেছে নোয়াখালীর রাজনীতি।বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কিছু জানি না। আমার বক্তব্য নেই। এগুলো বিকৃতভাবে অনেকে লেখে। সাংবাদিক ভাইয়েরা এখন এসব নিয়ে লেখা বন্ধ করেছে। বিপদে তারাও আছে।
ওবায়দুল কাদেরের ছোট ভাই আরও বলেন, কে রাঘব, কে বহিষ্কার করার কথা বলে, কে জেলে দেওয়ার কথা বলে, কে মেরে ফেলার কথা বলে; মেরে ফেললে আমি কবর ঠিক করে রেখেছি। হাসরের দিন যারা এসব করছে, তাদের সঙ্গে দেখা হবে।
বার্তাবাজার/এসজে