আনোয়ারায় মাকে জিম্মি করে মেয়ের গয়না ও টাকা লুট

আনোয়ারায় রাতের অন্ধকারে গৃহনীর গলায় ছুরি ধরে বসতঘরে হামলা চালিয়ে ডাকাতি করে নিয়ে গেছে স্বর্ণংকার, টিভিসহ নগদ ১ লক্ষ টাকা। শুক্রবার (৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরস্কুল এলাকার মৃত জুনু মিয়ার পুত্র শাহ্ আলমের বসতঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একই গ্রামের ফজল কাদের (৪০) আবদু ছমদ (৬০)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে শাহ্ আলম বাদী হয়ে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শাহ্ আলম বার্তা বাজারকে জানান, একই এলাকার ফজল কাদেরের সাথে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো শাহ্ আলমের। বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমুকিও দিয়ে আসছে সে। গত রাতে আমি এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। সে সুযোগে ফজল কাদের বেশ কয়েকজন ভাড়াটিয়া লোক নিয়ে আমার ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। তখন আমার স্ত্রী ঘুমের মধ্যে। টিভি নেওয়ার সময় শব্দ হলে আমার স্ত্রী টের পেয়ে উঠে শো-চিৎকার করতে থাকে।

শাহ্ আলম বার্তা বাজারকে আরো বলেন, আমার স্ত্রীর গলায় ছুরি ধরে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ৫৩ হাজার টাকা মূল্যে ১২ আনা ওজনের স্বর্ণালংকার, ঘরে ১৯ হাজার টাকা মূল্যে ৩২ ইি এলইডি টিভি, ৫০ হাজার টাকার কাপড়সহ ঘরে থাকা আমার মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের মধ্যে এরা ছুরি ও জুতা ফেলে যায়।

লিলু আরা বেগম বার্তা বাজারকে জানান, আমার একমাত্র মেয়ের বিয়ে আগামী ১২ ফেব্রুয়ারীতে। তার বিয়ের জন্য আমাদের আত্মীয় কাছ থেকে আনা ১ লক্ষ টাকা, মেয়ের ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ কাপড় গুলোও আমার গলায় ছুরি ধরে নিয়ে গেছে। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যদি থানায় কোনো অভিযোগ বা মামলা করি মেয়েকে বিয়েও দিতে দিবে না। আমরা গরিব মানুষ, তাই দেশে আমাদের জন্য কেউ নেই। থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত আসেনি কোনো পুলিশ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বার্তা বাজারকে বলেন, চুরি ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর