ধর্ম অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য ও ভিডিও শেয়ার করায় ৩ জনকে মৃত্যদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। শুক্রবার (৮ জানুয়ারি) দেশটির রাজধানী ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালতে দেওয়া এই রায়ে এক জনকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন আব্দুল ওয়াহিদ, রানা নুমান রাফাকত ও নাসির আহমেদ। এছাড়া ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আনোয়ার আহমেদ নামের ওই ব্যক্তি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাকে জরিমানাও করা হয়েছে এক লক্ষ রুপি।
জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে ধর্ম অবমাননা করে আসছিলেন রানা নুমান রাফাকত ও আব্দুল ওয়াহিদ। তাদের সাথে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নাসির ইউটিউবে ধর্ম বিরোধী ভিডিও আপলোড করেন।
আবার বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক আনোয়ার আহমেদ পাঠদানের সময় ধর্মবিরোধী কথা বলেছিলেন বলে তার নামে মামলা দায়ের করা হয়েছিল। সূত্র-ডন।
বার্তাবাজার/এসজে