মুুুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নে অসহায় দারিদ্র্য খেটে খাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বালুচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রায় ৪০০ শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ‚ বালুচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেক চান মুন্সীসহ ইউপি সদস্য সদস্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এ.আর