ছেলেকে মেরে মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাল বাবা-মা

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে নিজের ছেলেকে হত্যা করেছে মা-বাবা। শুক্রবার (৮ জানুয়ারি) উপজেলার হোসেন্দী বাজার এলাকায় হাসান (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর তিনজনকে আটক করা হলে তারা জবানবন্দিতে এই তথ্য জানায়।

আটককৃতরা হলেন- নিহত হাসানের বাবা শামীম শিকদার (৪০), মা হাসিনা (৩৮) ও বোন (১৫)।

আটককৃতদের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর রাতে হাসানের ছোটবোন টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তাকে মুখ চেপে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় হাসান।

এসময় হাসানের বোনের চিৎকার শুনে তার মা বাবা এসে মেয়েকে উদ্ধার করে। হাসানকে থামাতে তার মুখে বালিশ চাপা দিয়ে রাখে বাবা শামীম। হাসিনা বেগম পা চেপে ধরে রাখার সময় মেয়ে একটি ছুরি দিয়ে কেটে নেয় হাসানের পুরুষাঙ্গ। সে মারা গেলে তার মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় তারা।

এরপর শুক্রবার (৮ জানুয়ারি) ডোবায় একটি দুর্গন্ধযুক্ত মরদেহ দেখছে বলে তারাই খবর দেয় পুলিশে। মরদেহ উদ্ধারের সময় তারা পুলিশকে জানায়, বিগত ২১ জানুয়ারি থেকে হাসান নিখোঁজ ছিল।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের ছোটভাই হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মূলত ছোটভাই হোসেনের দেওয়া তথ্যের মাধ্যমেই রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। আটককৃতদের রোববার (১০ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর