সাভারে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা

সাভার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (৯ জানুয়ারি) সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত মোট ১৬টি মামলায় সর্বমোট এক লক্ষ ছত্রিশ হাজার টাকা জরিমানা করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বার্তা বাজারকে জানান, আজ (শনিবার) সাভার উপজেলার বিভিন্ন এলাকায় ‘The Control Of Essential Commodities Act 1956’ এর আওতায় “Dealing Licence Issuance” বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তালিকাভুক্ত ১৩টির মধ্যে ২টি প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করা হয়েছে। এসময় তালিকা ভুক্ত ১০টি এবং তালিকার বাইরে পাঁচটি সর্বমোট ১৫টি প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকায় এবং নবায়ন না করার অপরাধে ১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বার্তা বাজারকে আরও বলেন, একই সময়ে একজন বাড়ির মালিক বাড়ি নির্মাণের নিমিত্ত পাথর ও খোয়া দিয়ে রাস্তায় মানুষ ও যান চলাচলে অসুবিধা সৃষ্টি করায় “স্থানীয় সরকার ও পৌরসভা আইন ২০০৯” অনুযায়ী তাকে ২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর