ওবায়দুল কাদেরের কথা কিছু যায় আসেনা তার ছোট ভাইয়ের!

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু মনে করলেও কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন তারই ভাই নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

শনিবার (৯ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমি বললে অপরাধ। ধমকায়-গুলি করবে, ঝাঁজরা করে দিবে। কিন্তু আমি এসবকে ভয় পাই না। আমি ওবায়দুল কাদেরকেও ভয় পাই না। দল থেকে বহিষ্কার করে দেওয়া হলেও আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে যাব না।

নোয়াখালী জেলা প্রশাসককে অভিযুক্ত করে তিনি বলেন, একজন এমপির নামযুক্ত মাস্ক কীভাবে আপনি পরেন। আপনি তো নিরপেক্ষ নন। ওবায়দুল কাদের সাহেব আমার ওপর রাগ করবে, তাতে আমার কিছু আসে যায় না। আমি আর কত সময় ধৈর্য ধরব।

শনিবারের পথসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, আওয়ামী লীগ নেতা ইসকান্দার বাবুল, আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর