বড় দুঃসংবাদ পেল ভারত, সিরিজ শেষ তারকা ক্রিকেটারের

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ভালো অবস্থানে নেই ভারত। এর মধ্যে বড় ধরণের দুঃসংবাদ পেয়েছে দলটি। ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

যার ফলে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হয়ে গেছে তার। এমনকি ইংল্যান্ড সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তৃতীয় টেস্টে ব্যাটিং করতে গিয়ে বাঁ হাতে চোট পান জাদেজা।

ভারতীয় ইনিংসের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সারে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পান জাদেজা। দিনের খেলার শেষে তার স্ক্যান করা হয়েছে। জাদেজার ইনজুরি নিয়ে টিম ম্যানেজমেন্ট সরকারি ঘোষণা না করলেও মনে করা হচ্ছে ওর হাতের আঙ্গুল ভেঙেছে।

টিম ম্যানেজমেন্ট দেখছে, অস্ত্রোপচার করতে হবে কিনা। এর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। এর আগে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর