বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এ বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

আসন্ন সিরিজকে সামনে রেখে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে কাল সকালে ঢাকায় পা রাখবেন উইন্ডিজ ক্রিকেটাররা।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ জানুয়ারি। আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সকাল সাড়ে ১১টায় শুরু হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে। টেস্ট ম্যাচগুলো সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর