বিএমডিসি’র রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহার নিষিদ্ধ বলে জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। শনিবার (৯ জানুয়ারি) বনগাঁও ইউনিয়নের গেন্ডারিয়া এলাকায় বাংলাদেশ ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় ডা. সায়েমুল হুদা আরও বলেন, আমরা সকলেই মানুষের কল্যানে কাজ করতে চাই। কেউ কারো প্রতিপক্ষ নই; কিন্ত সেবা দিতে হবে সবাইকে বিধিমোতাবেক।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক তোফা সানিসহ বাংলাদেশ ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।
পরে বলিয়াপুর কমিউনিটি ক্লিনিক ভিজিট করেন ডা. সায়েমুল হুদা। এখানে এক আলোচনা সভায় তিনি জানান, এমএইচভি যারা এখানে উপস্থিত ছিলেন তাদের অধিকাংশ গ্রাজুয়েট। আমার মনে হয়েছে তাদেরকে যদি ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্যসেবার কাজে লাগানো যায় তবে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবো তৃণমূল পর্যায়ে।
বার্তাবাজার/এ.আর