যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩শ জন দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ—সভাপতি মশিয়ার রহমান, ডাক্তার কবিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান ফসিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এ.আর