নাটোরের সিংড়ার থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে স্কুল ছাত্র/ছাত্রীর হাতে বই বিতরণ করা হয়।
শনিবার (৯ জানুয়ারী) সকালে থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি ও রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার, বিদ্যোৎসাহী সদস্য মহাসিন আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক জমশেদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, স্কুল কমিটির মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, ছাত্রলীগ নেতা খালিদ হাসান মিলু, আরাফাত হোসেন রনি প্রমুখ।
বার্তাবাজার/এ.আর