বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্দ্যেগে শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার বাগচি, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হোসেল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন প্রমূখ।
বক্তারা বলেন, শেরপুর একটি শান্তিপূর্ন এলাকা। এখানে ইতিপূর্বে কখনো রাজনৈতিক প্রতিহিংসা ছিলনা। যদি আপনারা আমাদের দুর্বল মনে করেন তাহলে ভুল করবেন। এরপর যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করেন তাহলে আমরা তার দাতভাঙ্গা জবাব দিব।
নির্বাচনে নিশ্চিত পরাজায় জেনে আপনারা বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, হুমকি ও নির্বাচনী অফিস ভাংচুর অগ্নি সংযোগ করে আসছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এখনো এই জুলুম অত্যাচার সহ্য করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের জঘন্য কাজ করার শিক্ষা দেননি। তাই আসুন সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠুভাবে নির্ভাচনে অংশ নেই। জন সাধারনকে ভোট প্রদানের কাজে সহযোগিতা করি।
বার্তাবাজার/এ.আর