ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের পর ৫৬ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া শ্রিবিজয়া বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে উদ্ধার কর্মীরা। শনিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে নিখোঁজের পর সাগরে বিমানটির একটা অংশ পাওয়া যায়।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানায়, ইতোমধ্যে স্থানীয় উদ্ধারকর্মীরা লাই আইল্যান্ডের সাগর থেকে একটি বিমানের কিছু অংশ উদ্ধার করেছেন।

তাদের প্রকাশিত প্রতিবেদনের একটি ছবিতে দেখা যায়, দেশটির উদ্ধার কর্মীরা সাগর থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, সাগরের পানিতে একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কিছু ক্যাবল, একটি জিন্স ও ধাতব টুকরো আছে এগুলোর মধ্যে।

তবে স্থানীয় গণমাধ্যম কোম্পাস জানায়, যেখানে বিমান বিধ্বস্ত হওয়ার কথা বলা হচ্ছে, সেখানে একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর