বাংলাদেশকে সবচেয়ে দুর্বল দল বলে হোল্ডার-পোলার্ডদের সমালোচনায় রোজ

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কাল রোববার বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন দেশটির প্রথম সারির তারকা ক্রিকেটাররা।

টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ ১০ জন নিয়মিত ক্রিকেটার বাংলাদেশ সফরে আসছে না। তাদের এমন আচরণে ক্ষেপেছেন সাবেক ক্যারিবীয় পেসার ফ্র্যাঙ্কলিন রোজ।

বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্বল দল অ্যাখ্যা দিয়ে হোল্ডার-পোলার্ডের ধুয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, করোনা পরিস্থিতির মাঝেই এই খোলায়াড়রা ইংল্যান্ড-নিউজিল্যান্ড সফর করেছে। বাংলাদেশ সফরের বেলায় তারা এত ভীত কেন? এখনো তাদের অনেকেই অস্ট্রেলিয়ায় খেলছে। সেখানে আক্রান্ত হবে না?

রোজ বলেন, আমাদের বোর্ড কর্তাদের আরও শক্তিশালী হতে হবে। যদি তা না হয় তাহলে তাদের সরে দাঁড়ানো উচিত। খেলোয়াড়রা কেউ যদি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দলের হত তাহলে তারা কোথায় যাবে বা কখন যাবে তা বেছে নিতে পারত না।

তিনি আরও বলেন, আমি এই খেলোয়াড়দের একজন হলে বাংলাদেশ সফরে যেতাম। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দুর্বল দল। তাদের বিপক্ষে খেলে আমি ব্যাটিং ও বোলিং গড় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতাম।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১৯ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলে যথাক্রমে ৫৩ ও ২৯টি উইকেট নিয়েছেন ফ্র্যাঙ্কলিন রোজ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর