বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কালেরপাড়া ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে কান্তনগর বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ালী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ আলী আকন্দ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহামন আতিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, ছানোয়ার হোসেন, ইউপি সদস্য হান্নান, সরোয়ার প্রমুখ।
বার্তাবাজার/এ.আর