সিরাজগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরু কাউন্সিলর নির্বাচিত

১৫১ বছরের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার পৌর পিতা, ১৫জন কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলর নির্ধারণে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এ পৌরসভার ৮নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নুরুল হক নুরু বেসরকারিভাবে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডে শুধু মেয়র পদে ও মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, দত্তবাড়ি, জানপুর, বাহিরগোলা উত্তর ইকবাল রোড, বিএ কলেজ রোড, ভিক্টোরিয়া রোডের ৮৭৮৮জন ভোটার নিয়ে ৮নং ওয়ার্ড গঠিত। এখানে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নুরুল হক নুরু, বাবলু, হারান, সাইদুল ও রকেটসহ মোট ৫জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন।

ওয়ার্ডটিতে ব্যাপক উন্নয়ন, মাদক বিরোধী, ন্যায় বিচার প্রতিষ্ঠা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সামাজিকভাবে এলাকার গণ্যমান্য মুরুব্বিরা নুরুল হক নুরুকে একক প্রার্থী ঘোষণা এবং প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করার জন্য জোর সুপারিশ করেন।

এলাকার গণ্যমান্য মুরুব্বিদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত ২৯ ডিসেম্বর ৪জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারে এলাকার গণ্যমান্য মুরুব্বিরা ৪জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে স্বাগতম জানান।

৮নং ওয়ার্ডে সর্বস্তরের মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, ওয়ার্ডকে নিরক্ষর মুক্ত, আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর নুরুল হক নুরু ব্যাপক ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী প্রত্যাশা করছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর