তুষার ঝড়ে স্থগিত হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও আথলেতিক বিলবাও ম্যাচ। লা লিগায় ঘরের মাঠে শনিবার (৯ জানুয়ারি) রাত সোয়া নয়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।
কিন্তু ফিলোমেনা নামের তুষার ঝড়ের কবলে পড়ে ম্যাচটি স্থগিত হয়ে গেছে। পরবর্তীতে ম্যাচের নতুন সময় জানিয়ে দেওয়া হবে।
ভারী তুষারপাতের কারণে শুক্রবার রাতে বিলবাও দলকে বহনকারী বিমান মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে আসে। এমনকি রেফারিরাও পৌঁছাতে সক্ষম হননি। যার ফলে ম্যাচটি স্থগিত করা হয়।
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নয়ে আছে বিলবাও।
বার্তাবাজার/এস.জি