পাবনায় জাতীয়করণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) দুপুরে সাঁথিয়া অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সাঁথিয়ার আয়োজনে সভায় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সাঁথিয়া সভাপতি আবুল কাশেম মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপিত ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু।
এসময় এমপি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ যেসকল সুযোগ সুবিধা দিয়েছেন। তা অতিতে কোন সরকার দেয়নি, এসরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশের উন্নতি করা সম্ভাব না।
তাই শিক্ষা আলো ছড়িয়ে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং সকল শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলাসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। পরে শিক্ষকদের জাতীয় করণ দিবস উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এ.আর