কাল বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ দল

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কাল সকাল সাড়ে ১০টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে তারা।

ঢাকায় এসে একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। করোনা নেগেটিভ হলে অনুশীলনে নামবে তারা।

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ জানুয়ারি। টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, কেজর্ন ওটলি, কিওন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, শেন মোজলি ও জোমেল ওয়ারিক্যান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর