রাজধানীতে দুই বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকার একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলেন, ইয়াসমিন ও তার ছোট বোন শিমু। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে ইয়াসমিনের স্বামীকে। ধারণা করা হচ্ছে তিনিই দুই বোনকে কুপিয়ে হত্যা করেছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আকলিমা আক্তার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে দুপুরে নাখালপাড়ায় ওই বাড়িতে গিয়ে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর