পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে ২০ বাংলাদেশি ক্রিকেটার

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। আসন্ন আসরকে সামনে রেখে আগামীকাল রোববার (১০ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

প্লেয়ার্স ড্রাফটের প্লাটিনাম ক্যাটাগরি কিছুদিন আগেই প্রকাশ করা হয়। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন আরও ২০ বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন আসরকে সামনে রেখে আজ আরেকটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, সানজামুল ইসলাম, আবুল হাসান আছেন গোল্ড ক্যাটাগরিতে।

সিলভার ক্যাটাগরিতে আছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আবু সায়েম চৌধুরী, মনির হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান রানা ও রাফসান আল মাহমুদ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর