৫৬ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে রওয়ানা হয়ে দেশটির বোর্নিও দ্বীপে যাওয়ার সময় একটি বিমান নিখোঁজ হয়েছে। শ্রিবিজয়া নামের বিমানটিতে মোট ৫৬ জন আরোহী ছিল।
জানা যায়, ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান থেকে বোর্নিও দ্বীপের পোন্তিওনাকে যাত্রার সময় এটার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিখোঁজ হয়ে যায় রাডার থেকেও।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তা অদিতা জানান, বিমানের মোট আরোহীদের মাঝে শিশু ছিল ৭ জন। তাছাড়া ৬ জন ক্রুও ছিল।
তিনি আরও জানান, আমরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
বিমান ট্র্যাক করার অন্যতম ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ তাদের অফিসিয়াল টুইটার একাউন্টের এক বার্তায় লিখে, জাকার্তা থেকে উড্ডয়নের চার মিনিট পর বিমানটি ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতা দিয়ে যাচ্ছিল। এক মিনিট সেখানে অবস্থানের পর রাডারের আওতায় আর দেখা যায়নি।
বার্তাবাজার/এসজে