ভালো খেলে সাইফ চ্যাম্পিয়ন হোক: জামাল ভূঁইয়া

প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয স্টেডিয়ামে আগামীকাল ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনালটি।

এর আগে ট্রফি হাতে পোজ দেবেন দুই দলের অধিনায়ক। যেখানে থাকতে পারতেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু তাকে দেখা যাবে না। তবে সাইফের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

গত দুই মৌসুম সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করা জামাল ভূঁইয়া ধারে খেলতে গেছেন আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে। শুক্রবার আই লিগে অভিষেকের আগে কলকাতা মোহামেডানের কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জামাল ভূঁইয়া।

সেখানে তাকে ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাইফ স্পোর্টিংয়ের জন্য আমার শুভকামনা থাকলো। আমার প্রত্যাশা দল ভালো খেলে চ্যাম্পিয়ন হোক।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর