সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে কলেজ শিক্ষকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৃনাল কান্তি দাস-(৪৫) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার আলমনগরে একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃনাল কান্তি দাস আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ উপজেলার বাজিতপুর উপজেলায়।

কলেজের উপাধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকার বলেন, প্রভাষক মৃনাল কান্তি দাস তার স্ত্রীকে নিয়ে আলমনগর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে পুলিশকে অবহিত করি। পরে পুলিশ বাসায় গিয়ে রুমের দরজা ভেঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

তিনি বলেন, শুনেছি প্রভাষক মৃনাল কান্তি দাস সিজোফেনিয়া রোগী ছিলেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, প্রভাষক মৃনাল কান্তি দাস মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে স্ত্রীকে অন্য কক্ষে পাঠিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে আটকে দেন। পরে রুমের সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি স্পষ্ট নয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর