কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ পাচারকারী আটক, সিএনজ জব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে এক লাখ পিস ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত সিএনজি।

আজ সকাল পৌনে ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি বান্দরবনের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে।

আজ দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় ঈদগড় থেকে আসা একটি (সিএনজি) অটো থামিয়ে তল্লাশীকরে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় জব্দকৃত মাদক ও মালামালসহ ধৃত ব্যক্তিকে আইনী প্রক্রিয়া শেষে রামু থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর