‘বিশ্বকাপে ভাই চমক দেখাবে’

চলতি বিশ্বকাপে চমক দেখাবেন বাংলাদেশের সাকিব আল হাসান।এমনটাই মনে করছেন কার সতীর্থ মেহেদী হাসান মিরাজ।পাশাপাশি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগে সাকিতবের কাছ থেকে তরুণদের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে বলে মনে করছেন ২১ বছরের মিরাজ।

মিরাজ যা বলেছেন, তার সাথে সাকিবের বাস্তাবতার বেশ মিল রয়েছে।দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপে তিন ফরমেটেই দারুণ করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।ইতিমধ্যে বাংলাদেশ খেলেছে তিনটি ম্যাচ।তার মধ্যে দুটিতে সাকিব তুলেছেন ফিফটি।আর তৃতীয় ম্যাচে বিশ্বকাপের হট ফেবারিট এবং বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি।যার মাধ্যমে এখন পর্যন্ত রান সংগ্রহের তালিকায় এক নম্বরে সাকিব।

সাকিবেল এমন সাফল্যে বেশ উচ্ছ্বাসিত মিরাজ বলেন, ‘এটাই একটা সময় আমাদের জুনিয়রদের ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখনও উনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগে যেভাবে করছেন আশা করছি এবারের বিশ্বকাপে তিনি বড় একটা চমক দেখাবেন আমার মনে হয়।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের চাপে রেখেছিল। সেই চাপের মাঝেও সাকিবকে অনুকরণ করে বোলিং করেই সফল হয়েছেন মিরাজ।

‘আসলে সাকিব ভাইয়ের কাছ থেকে সব জিনিষই অনুকরণ করার মতন, আমাদের এমন একজন ক্রিকেটার, উনি যখন বোলিং করেন উনাকে দেখে আমি অনেক আত্মবিশ্বাস পাই। উনি যখন বোলিং করতে থাকেন তখন থেকেই আমি তাঁকে ফলো করতে থাকি। পরিস্থিতি তখনি বুঝতে পারি জখন সাকিব ভাই বোলিংয়ে আসেন।

‘প্রথম দিকে উনি যখন বোলিং করছিলেন তখন তাকে দেখেই বুঝছিলাম এই উইকেটে কিভাবে বোলিং করতে হবে এবং এই উইকেটটা অনেক ভালো উইকেট, কিভাবে ব্যাটসম্যানকে আটাকানো যাবে। দুর্ভাগ্যবসত দুই একটা ওভারে অনেক বড় রান হয়ে গিয়েছে কিন্তু তাঁর কাছ থেকে অনুপ্রেরণাটা বেশী পাই।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর