প্রণোদনার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সঠিক সময়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা প্রণোদনা ঘোষণা করার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শীতের মধ্যে গরিব অসহায়দের সাহায্য করা শীত বস্ত্র নিয়ে পাশে দাড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দেশের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্থ মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার নিজের পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ জন গরীব ও অসহায় শীতার্থকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর