বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার বুমরাহ-সিরাজ

সিডনি টেস্টের তৃতীয় দিনে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন ভারতীয় দলের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। এরই মধ্যে এ ব্যপারে অভিযোগ জানিয়েছে ভারত। বিষয়টি বিবেচনা করছে আইসিসি।

তৃতীয় দিনের খেলা শেষে দলের সিনিয়র ক্রিকেটাররা দুই আম্পায়ার পল রাইফেল ও পল উইলসনের সঙ্গে কথা বলেন। সেখানে সিরাজ ও বুমরাহও উপস্থিত ছিলেন।

জানা গেছে, সিরাজ যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলেন তখন গ্যালারির র‌্যান্ডউইক স্ট্যান্ড থেকে তার উদ্দেশে কোনো দর্শক বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। এরপর খেলা চলাকালীন সময় ভারতীয় সাপোর্ট স্টাফদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন বুমরাহ।

সিডনি টেস্টে গ্যালারিতে ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। যার ফলে প্রত্যেকটি আওয়াজ অনেক স্পষ্ট ভাবেই শোনা যাচ্ছিল। সিরাজ-বুমরাহ যে অভিযোগ তুলেছেন সেটার ভিত্তিতে কোনো অডিও ক্লিপ জমা দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এখন পুরো ব্যাপারটিই নির্ভর করছে আইসিসির উপর। যদি ভারতের আনা অভিযোগ সত্য হয় তাহলে সিরিজের বাকি দিনগুলোতে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর