দেশে আন্তর্জাতিক কোনো সিরিজ মানেই মাঠে দর্শকদের উল্লাস। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার এই দৃশ্য দেখা যাবে না। কিছুদিন পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকশূন্য রাখার কথা ভাবছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটিই জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এখনো দর্শকশূন্য রাখার পরিকল্পনায় আছি। তবে এখনো সময় আছে, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। আমরা আলাপ-আলোচনা করবো। তবে এখন পর্যন্ত পরিকল্পনা দর্শকশূন্য।
বার্তাবাজার/এস.জি