আনুশকা ধর্ষণ-হত্যা: ছাড়া পেলেন তিন তরুণ

রাজধানীর মাস্টার রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক তিন তরুণের সম্পৃক্ততা পায়নি পুলিশ। তাদের সম্পৃক্ততা না পাওয়ায় শুক্রবার (৮ জানুয়ারি) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়পুলিশ। তবে ওই কিশোরীর বাবার দায়ের করা মামলায় একমাত্র আসামী দিহান বর্তমানে কারাগারে আছেন।

এদিকে ধর্ষণের শিকার হওয়া কিশোরী আনুশকা নুর আমিনকে অশ্রুসিক্তে বিদায় জানিয়েছেন তার স্বজন ও প্রতিবেশীরা। তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শনিবার (৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদরের গোপালপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আনুশকার। হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন। কিশোরীর শরীর থেকে রক্ত বের হচ্ছে। কলাবাগান থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে দিহানকে আটক করে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর