আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন হোয়াইট হাউজের ক্ষমতায় কে বসলেন সেটি আমাদের দেখার বিষয় নয়।
কিম জং-উন বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকায় যে শত্রুতার নীতি চলমান রয়েছে তা হোয়াইট হাউজের ক্ষমতার পালাবদল হলেও সে নীতিতে কোন পরিবর্তন আসবে বলে মনে হয় না।
শুক্রবার (৮ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন দলের এক সম্মেলনে কিম জং উন এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় এবং জো বাইডেনের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা আমেরিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় কে আসলো এটা আমদের দেখার বিষয় নয়। কারণ ক্ষমতায় যেই আসুক না কেন উত্তর কোরিয়ার ব্যাপারে তাদের নীতিমালার কোন পরিবর্তন আসবে না। এ সময় তিনি মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিম জং কোরিয়ার পরমাণু শক্তি আরো বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় কিম জং বলেন, আমেরিকার শত্রুতা নীতি বাতিল করার উপর নির্ভর করে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের সম্পর্ক। তিনি বলেন আমেরিকা উত্তর কোরিয়ার জাতীয় উন্নয়নে একমাত্র বাধা।
বার্তাবাজার/ই.এইচ.এম