অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। কিছুদিন আগেই ভিলার কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হয়েছিল অলরেডরা।

তবে লিভারপুলের বিপক্ষে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামে অ্যাস্টন ভিলা। মূলত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের বেশ কয়েকজন ফুটবলার। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে দাঁড়াতে পারেনি অ্যাস্টন ভিলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। এছাড়াও একটি করে গোল করেছেন জর্জিনিও উইজনালডাম ও মোহাম্মদ সালাহ। অ্যাস্টন ভিলার হয়ে একমাত্র গোলটি করেন লুই ব্যারি।

ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৪১ মিনিটে পাল্টা আক্রমণে লুই ব্যারির গোলে সমতায় ফিরে ভিলা। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে উইজনালডামের গোলে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ম্যাচের ৬৩ মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন সাদিও মানে। এরপর ৬৫ মিনিটে সালাহর গোলে ব্যবধান হয় ৪-১। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর