জমি খননকালে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় ভেকু দ্বারা আবাদি কৃষি জমি খনন করা কালে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রামানন্দ খাজুরা ইউনিয়নে রাকিবুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। রাকিবুলের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় ভেকু দ্বারা পুকুর খনন করার কথা শুনে রাকিব তার মাকে বলে ভেকু দেখার জন্য পুকুরের কাছে যায়। সে বাড়িতে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টারের ধাক্কায় তার দেহ মাটিতে লুটে পরে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে-এ-আলম সিদ্দিকী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর