ধুনটে পাথর বোঝাই ট্রাক খাদে

বগুড়ার ধুনটে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। ৯ জানুয়ারী শনিবার ভোরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর নয়াপাড়া চারমাথায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার বুড়িমারি বন্দর থেকে রাত ৩টায় পাথর বোঝাই একটি ট্রাক (বগুড়া- ট ১১-১০২৬) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঢেকুরিয়ার উদ্যেশ্যে রওনা হয়।

পথিমধ্যে ধুনট উপজেলার কান্তনগর নয়াপাড়া চারমাথা এলাকায় পৌঁছিলে ঘন কুয়াশার কারনে সড়কের পশ্চিম পাশে ট্রাকটি খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর