স্মিথ-লাবুশানের ব্যাটে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ইনিংসে ৩৩৮ রান করেছিল অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড ১৯৭ রানের। তৃতীয় দিন শেষে মার্নাস লাবুশানে ৪৭ ও স্টিভেন স্মিথ ২৯ রানে অপরাজিত আছেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১০ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন উইল পুকোভস্কি।

এরপর বিদায় নেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ১৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন লাবুশানে ও স্মিথ। তাদের ব্যাটে চড়ে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর