বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা নিয়ে ভবিষ্যতে ঢাকায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দূতাবাসগুলো যেন কোনো ভণ্ডামিপূর্ন বক্তব্য না দেন তার জন্য কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও পূত্র সজীব ওয়াজেদ জয়।
মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল হওয়ার পরে তিনি এই মন্তব্য করেন।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শনিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জয় লিখেন, আমি চাই ঢাকায় অবস্থিত মার্কিনসহ পশ্চিমা দূতাবাসগুলো আমার এই মেসেজ আমলে নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা।
তিনি আরও বলেন, যারা আমাদের ডিজিটাল সুরক্ষা আইন সম্পর্কে অভিযোগ করে আসছে, বিষয়টি তাদেরও খেয়াল করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকার প্রাইভেট কোম্পানিকে আদেশ জারির ক্ষমতা দেয়। বাংলাদেশে আমরা মনে করি এই সিদ্ধান্ত হওয়া উচিত আদালতের, প্রাইভেট কোম্পানির নয়।
তিনি উল্লেখ করেন, প্রত্যেকেরই স্বাধীন মতপ্রকাশের অধিকার আছে। কিন্তু সেই স্বাধীনতা তখনই শেষ হয়ে যায়, যখন মিথ্যা প্রচার করে অন্যদের কষ্ট দেয়। কাউকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই।
উল্লেখ্য, গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সমর্থকদের হামলার কারণে বাতিল হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট।
https://www.facebook.com/sajeeb.a.wazed/posts/2158799850923093
বার্তাবাজার/এসজে