বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে ডিএমপির নির্দেশনা

আগামীকাল (১০ জানুয়ারি ২০২১) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম হতে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ ২০০ জন দেশী-বিদেশী খেলোয়াড় ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে অংশ গ্রহণ করবেন। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর রুট ও তার আশপাশ এলাকার নিরাপত্তা এবং ম্যারাথন-২০২১ চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে উক্ত এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

১। আগামী ১০/০১/২০২১ খ্রি. তারিখে সকাল ০৪.৩০ টা হতে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

২। ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের অভ্যন্তরে সকল প্রকার বাস সার্ভিস বন্ধ থাকবে।

৩। আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিং এর নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করবেন।

৪। সকাল ০৬.৩০ টায় আর্মি স্টেডিয়াম হতে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত তথ্যাদিঃ

১। সাতরাস্তা মোড়ের নিকট তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সম্মুখে ফিনিক্স রোডে আড়ংয়ের সন্নিকটে ০২ জায়গায় পার্কিং এর ব্যবস্থা থাকবে।

২। পুলিশ প্লাজার সম্মুখে বিশেষ পার্কিং এর ব্যবস্থা থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িক বিঘ্নঘটায় আন্তরিকভাবে দুঃখিত।

আজ (৯ জানুয়ারি, ২০২১) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সূত্র: ডিএমপি নিউজ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর